Monday , 19 December 2022 | [bangla_date]

সাংবাদিক মনিরুজ্জামান বাবলা আর নেই

দিনাজপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ফলোআপ’ পত্রিকার বার্তা সম্পাদক মনিরুজ্জামান বাবলা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধায ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪বছর। শনিবার রাত ১০টায় দিনাজপুরের ৬নং উপশহরের নিজ বাসভবনের সামনে মরহুমের জানাযার প্রথম নামাজ শেষে কার জন্মস্থান গাইবান্দা জেলা শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার বাদ জোহর ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে মৃত বাবা-মার কবরের পাশে সমাহিত করা হয়।
সাংবাদিক মনিরুজ্জামান বাবলা দিনাজপুর থেকে প্রকাশিত “সাপ্তাহিক ফলোআপ” পত্রিকার বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বানী’ ও ‘দৈনিক খবর’-এর দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। মনিরুজ্জামান বাবলা গত ৫ ফেব্রুয়ারী হঠাৎ শ্বাসকষ্টজনিত কারনে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের আই.সি.ইউ-তে ৮ দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন। দ্বিতীয় দফায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২৫ ফেব্রæয়ারী পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডা: আকতার কামাল এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের তত্ত¡াবধানে আই.সি.ইউ-এ চিকিৎসাধীন থেকে বাসায় ফিরে মৃত্যুর আগ পর্যন্ত শয্যাশায়ী ছিলেন।
তাঁর মৃত্যুতে সাপ্তাহিক ফলোআপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট লায়ন আলহাজ্ব এম এ মজিদ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক মনিরুজ্জামান বাবলা দীর্ঘ ৩৯ বছর ধরে সাংবাদিকতায় জড়িত ছিলেন। তাকে ১৯৮৩ সালে সাংবাদিকতা পেশায় হাতেখড়ি দেন দিনাজপুরের আরেক বিশিষ্ট সাংবাদিক তদানিন্তন “দৈনিক উত্তরা”র বার্তা সম্পাদক এবং “দৈনিক বাংলার বানী” ও “দি বাংলাদেশ টাইমস” এর দিনাজপুর প্রতিনিধি নুরুল ইসলাম সরকার। এরপরেই তার সাংবাদিকাতা পেশার যাত্রা শুরু ১৯৮৫ সালে দিনাজপুরের “দৈনিক উত্তরা”র সাব এডিটর হিসাবে। নুরুল ইসলাম সরকার ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান বাবলার ভগ্নিপতি। সাংবাদিক মনিরুজ্জামান বাবলা মৃত্যুর পূর্ব পর্যন্ত সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

নবরূপীর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মহীন অসহায় ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যু ইউপি সদস্যের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন