Tuesday , 27 December 2022 | [bangla_date]

হাকিমপুরে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা

হাকিমপুর প্রতিনিধি \ যাত্রীবেশে অটোরিক্সায় উঠে মফিজার রহমান নামে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
গত সোমবার দিবাগত রাতে ঘোড়াঘাট-হিলি আঞ্চলিক সড়কে দিনাজপুরের হাকিমপুরের চৌমহিনী এলাকায় যাত্রী বেশে দূর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। মধ্যরাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ মফিজার রহমানের মরদেহ উদ্ধার করেছে।
নিহত মফিজার রহমান (৬০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিয়ে দৃর্বৃত্তরা হিলি থেকে হাকিমপুরের মনসাপুর থেকে অটোটি ভাড়া নেয়।এরপরে অটোটি হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে হাকিমপুরের জামতুলী মিশনের নিকট পোঁছালে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করে অটো নিয়ে পালানো চেষ্টা করে দৃর্বৃত্তরা। পালানোর সময় পথচারীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা অটো ফেলে পালিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেয় চালক মফিজার রহমান। পরে তারা হাকিমপুর পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা দুইজন যাত্রী চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালানোর চেষ্টা করে।পরে স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষন সমাপ্ত

ভারত থেকে ১২ টন কচুমুখি আমদানি

দুশ্চরিত্র’ বলায় চেয়ারম্যানের ১৪ মাসের কারাদণ্ড

বিরল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এম এ কুদ্দুস ও সাধারণ সম্পাদক শামু নির্বাচিত