Sunday , 4 December 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীন, চেয়ারম্যান ও ডেপুটি-রেজিস্ট্রারগণের জন্য “ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং এটুআই এর ফ্যাসিলিটেটর মোঃ আতিকুর রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ২০০৯ সালে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ শুরু করেন। সেই লক্ষেই তিনি বাংলাদেশে সুশাসন তথা জবাবদিহিতাম‚লক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের প্রশাসনিক ব্যবস্থায় এক সময় লাল ফিতা ও সাদা ফিতার দৌরাতœ্য ছিল যা এখন নেই, কারণ বর্তমান যুগ মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যুগ। এর অংশ হিসেবে প্রশাসনে শুদ্ধাচার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, তারই উল্লেখযোগ্য অংশ হলো ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন। ই-গর্ভন্যান্স এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে স্টেকহোল্ডারদের (শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী) আমরা কত সহজে ও দক্ষতার সাথে সেবা দিতে পারবো সেটির বাস্তবায়ন করা। সেবা পৌঁছে দেয়ার লক্ষেই নানা ধরণের উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করতে হবে, উদাহরণস্বরূপ আমাদের পরীক্ষা সিস্টেম ও লাইব্রেরি অটোমেশন করা হচ্ছে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, আহত -১

চিরিরবন্দরে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রেনেড হামলার প্রতিবাদে খানসামায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দিনাজপুরে মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরা উৎসব !

সমাজ কল্যান সমিতির আয়োজনে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত