Monday , 5 December 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন“ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

বিজয়ের মাসে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এবং ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সহযোগিতায় হাবিপ্রবিতে “দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন“ বিষয়ক আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সভাকক্ষে উক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িতপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিজয়ের মাসের তাৎপর্য কে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। একটি স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্ণিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। সে অনুযায়ী তিনি দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করেছেন। স্বচ্ছ ও জবাবদিহিতা ম‚লত প্রশাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরিশেষে তিনি উক্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইজিবাইকের লাইসেন্স ও পৌরসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বীরগঞ্জে জমে উঠেছে কাপড়ের বাজার

হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

কারা পাবে ভ্যাকসিন

কাহারোলে চার কর্মকর্তার বদলি ও একজন অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে ফুল শূন্য শহীদ মিনার, ক্ষোভ স্থানীয়দের

পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ২৫০ বৈদেশিক মুদ্রাসহ আটক-১

বিরলে ধুকুরঝাড়ী কলেজের বাউন্ডারীর ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেন -হুইপ ইকবালুর রহিম