Thursday , 15 December 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় এবং ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।
এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, হল সুপার কাউন্সিল, ওয়ান বাংলাদেশ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীগণের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কোদাল ও বাউকা হাতে নিয়ে কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বর্গীয় বীরেন্দ্র নাথ রায়ের স্মরণে ডিসকভারী লাইব্রেরীর উদ্বোধন

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বোদায় গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

ঠাকুরগাঁওয়ে হিজরা পল্লীতে মাছের পোনা অবমুক্তি

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়

একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না-কথাটির জীবন্ত উদাহারণ-যুবক আফসারুল ইসলাম

দিনাজপুরের আনন্দ সাগরে সাড়ে ৩ শত বছরের গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল