Monday , 26 December 2022 | [bangla_date]

১০ম বর্ষপূর্তি উপলক্ষে ড্রইং স্কুলের উদ্যোগে দিনাজপুরে ৪ দিনব্যাপী শিল্প উৎসব ও মেলা উদ্ধোধন

১০ম বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরে ড্রইং স্কুলের উদ্যোগে ৪ দিনব্যাপী শিল্প উৎসব ও মেলার উদ্ধোধন করা হয়েছে।
সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা শ্লোগান নিয়ে রবিবার সকালে দিনাজপুর শহরের পটয়াপাডাস্থ্য ড্রইং স্কুলের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করেছে। এরপরে ড্্রইং স্কুল মাঠে শিল্প উৎসব ও মেলা ২০২২‘র উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও পরিচালক নাজমুস সাকেব রানা। এসময় অনুষ্ঠানে অন্যানের মাঝে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এবং প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক আফরোজা বেগম ঝুমা ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
শিল্প উৎসব ও মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে সকাল ৯টায় র‌্যালী, সকাল ১০-১২টা পর্যন্ত ড্রইং স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বেলা ১২টার পর প্রতিষ্ঠানের মুলফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শিল্প প্রদর্শনীর উদ্ধোন করা হয়। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে স্কুল ক্যাম্পাসের অডিটোরিয়ামে শুরু হয় শিশু এবং সকল বয়সী শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শিল্প কর্ম প্রদর্শনী ।
এছাডাও ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী শিল্প উৎসব ২০২২ এ থাকছে িিবজয়ী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণী এবং সংস্কৃতি অনুষ্ঠানসহ শিল্পপন্য বিপণন ও প্রদর্শনের জন্য ৮ স্টল। এই শিল্প উৎসব ও মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত জনদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

পঞ্চগড়ে বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্ধারকৃত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত

পীরগঞ্জে ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে হৃদরোগ, ক্যান্সার, কিডনী ও ডায়াবেটিক বিষয়ক ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

বোচাগঞ্জে ব্র্যাক প্রাইমারি স্কুলের উদ্বোধন