Wednesday , 21 December 2022 | [bangla_date]

১০ম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে সংবাদ সম্মেলন ‘সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা’ শ্লোগান নিয়ে ব্যতিক্রমী ড্রইং স্কুলের কার্যক্রম

‘সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা’ শ্লোগান নিয়ে শিল্পচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ছবি আঁকা, রঙের ব্যবহার, সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষাসহ শিশুদের মানসিক বিকাশে ব্যতিক্রমী আয়োজনে দিনাজপুরে ১০ম বর্ষপূর্তি পালন করছে ড্রইং স্কুল। ড্রইং স্কুল শুধু ড্রইং নয় পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশু, কিশোরী ও তরুণীদের শিল্পচর্চার মাধ্যমে আত্মকর্ম সৃজনের লক্ষ্যে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও স্কুলটির পক্ষ থেকে সমাজে সাহায্য সহযোগিতার কাজও করছে।
গতকাল বুধবার দিনাজপুরের পাটুয়াপাড়াস্থ ড্রইং স্কুলের নিজস্ব মিলনায়তনে দশমপূর্তি উদযাপন উপলক্ষে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও পরিচালক নাজমুস সাকেব রানা।
\
এসময় তিনি বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত স্কুলটি সফল শিক্ষার্থী তৈরীর মাধ্যমে ইতিমধ্যে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচিতির সফল জানান দিয়েছে। এই স্কুল সববয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ড্রইং শিখার উপকারিতাসহ শিল্পচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ছবি আঁকা, রঙের ব্যবহার, সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও নৈতিক সু শিক্ষায় গড়ে তোলা হয়।

তিনি জানান, এই স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে তার কথা বলার ধরন, ভাষা জ্ঞান, নম্রতা, সহনশীলতা, মানবিকতা,সততা, দায়িত্ববোধ, সংকল্প সমবেদনা ও সম্মান শেখানো হয, যা তার নৈতিক ইতিবাচক ভিত্তি গঠনের অত্যন্ত জরুরী উপাদান। গত ১০ বছরে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনেক প্রতিভাবান শিল্পী তৈরি করতে সক্ষম হয়েছি যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের যোগ্যতর জানান দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশ-বিদেশের অনেক বরেন্য শিল্পী ও শিল্প পৃষ্ঠপোষক স্কুলটি প্রদর্শন করেছেন এবং তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডীন প্রফেসর নিসার হোসেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র ময়নুল আবেদীন, তার স্ত্রী কোহিনুর আবেদীন,প্রফেসর ময়নুদ্দীন খালেদ ও রূপম চৌধুরী প্রমূখ। এছাডাও বিশ্ব ভারতী ও শান্তি নিকেতন থেকে এসেছিলেন শিল্পী তন্ময দাশগুপ্ত ও সুমন্ত সরদার।

সুবিধা বঞ্চিত শিশু, কিশোরী ও তরুণীদের শিল্পচর্চার মাধ্যমে আত্মকর্ম সৃজনের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের সকল উপকরণ স্কুল বিনামূল্যে প্রদান করে থাকে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী প্রশিক্ষন সম্পন্ন করেছে এবং চলতি বছর বিভিন্ন শিফটে ২৩৮ জন প্রশিক্ষনরত। এরমধ্যে গত ১০ বছরে শতাধিক শিক্ষার্থীকে বিনামুল্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে,যার মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন এই স্কূলে কর্মরত।

এছাড়াও চলতি বছরের মে/২০২২ থেকে ২৪ জন শিক্ষার্থীকে বিনামুল্যে আর্ট প্রশিক্ষন দেয়া হচ্ছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুকাল হতে আত্ম-কর্মনির্ভর সুশিক্ষিত ও নৈতিক জ্ঞান সম্পন্ন জাতি গঠনে অবদান রাখা। “ড্্রইং স্কুল“টি নিজস্ব সেরা মান ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের বিশেষ যতœ নিয়ে থাকে।

১০ম বর্ষপূর্তি পালন উপলক্ষে ড্্রইং স্কুল আগামী ২৫-২৮ ডিসেম্বর পর্যন্ত স্কুল ক্যাম্পাসে ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক আফরোজা পারভীন ঝুমা এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে করা সম্ভব না – ধানের শীষ প্রার্থী মনজুরুল ইসলাম

পীরগঞ্জে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নার্সিং ইন্সটিটিউট উদ্বোধন

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর ঘোষণা

হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

পবিত্র রমজানে ১ টাকা লাভের দোকানে পন্য ক্রয়ে ক্রেতাদের স্বস্তি

বালিয়াডাঙ্গীতে ট্রাক্টর খাদে পড়ে কিশোরের মৃত্যু