Wednesday , 11 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রামমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩টি ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এবং ১১ জানুয়ারি বুধবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মেসার্স এস আই টি ব্রিকস্ এর মালিক মোঃ আব্দুল মজিদ আপেলকে ২ লাখ, সুপ্রিয় ব্রিকস্ এর মালিক বাবলুর রহমানকে ১ লাখ ৫০ হাজার ও এস স্টার কে ব্রিকস্ এর মালিক রাম বাবুকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসব ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিনামূল্যে বাছুর বিতরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও বিএনপি জোটের নৈরাজ্যের প্রতিবাদে আটোয়ারী আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে লক্ষীপূজা উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল