Tuesday , 17 January 2023 | [bangla_date]

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাজশাহী শিবগঞ্জ উপজেলার সাব-রেজিষ্ট্রার ইউসুফ আলী’র উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ রেজিষ্ট্রার অ্যসোসিয়েশন সারাদেশে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। এজন্য সারাদেশে ১১,১২ জানুয়ারি দলিল সম্পাদন বন্ধ থাকলেও বাংলাদেশ রেজিষ্ট্রার অ্যসোসিয়েশনের আন্দোলন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিষ্ট্রার দলিল সম্পাদন করেছেন বলে অভিযোগ উঠেছে।
রেজিষ্ট্রার অফিস সূত্রে জানাযায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিষ্ট্রার আন্দোলনের অজুহাতে ১২ জানুয়ারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ১৮টি দলিল সম্পাদন করার অভিযোগ পাওয়া গেছে। দলিল লেখক জুলফিকার আলী নেকমরদ বঙ্গবন্ধু কলেজের ৬ কোটি ১২ লক্ষ টাকা মূল্যের, মঞ্জু ২০ হাজার, মতি ৩৬ লক্ষ ১৭হাজার, কামাল হোসেন ২লক্ষ ৩২ হাজার ও ১লক্ষ ৯৪হাজার, মালেক ১লক্ষ ৫০ হাজার, মোশারফ হোসেন ১একর ৭৫ শতক জমি হেবা নামা,মিলন একটি বন্টন নামা ও ৪টি মর্গেজ পাওয়ার দলিল সম্পাদন হয়।
এ প্রসঙ্গে স্থানীয়রা কয়েকজন দলিল সম্পাদন কারী এ প্রতিনিধিকে বলেন, ভাই সাব-রেজিষ্ট্রার অফিসটি হচ্ছে দূর্নীতির স্বর্গরাজ্য এগুলো পত্রিকার পাতায় লেখে কি লাভ?
এ ব্যপারে সাব-রেজিষ্ট্রার শফি আকরামুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,১২ জানুয়ারী দুপুর ১২টার পর আন্দোলন প্রত্যাহার হওয়ার পর সে দলিলগুলি সম্পাদন করা হয়েছে। অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, মানুষ যদি বলে তাহলে আমার করার কি আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

মহানন্দায় পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাকেল আরোহী আসিফ

দিনাজপুরে প্রতিবন্ধীদের মঝে আর্থিক সহযোগিতা  প্রদান হাবিপ্রবির প্রো-ভাইস উপাচার্য্য’র

দিনাজপুরে প্রতিবন্ধীদের মঝে আর্থিক সহযোগিতা প্রদান হাবিপ্রবির প্রো-ভাইস উপাচার্য্য’র

পঞ্চগড়ের দোলন কে দুদকের পিপি নিযুক্ত করায় অভিনন্দন অব্যাহত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিমা তৈরির কাজে অতিব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা