Friday , 20 January 2023 | [bangla_date]

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ
নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার যে কোন
দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। সরকার দেশে ব্যাপক উন্নয়ন
করছেন, দেশে এখন প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, সব জায়গায় রাস্তা ঘাট পাকা হচ্ছে,
সরকার ভুমিহীনদের বাড়ি করে দিয়েছেন, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা
প্রদান করছেন। দুস্থ অসহায় মানুষের ১৫ টাকা দরে চাল প্রদান করছেন, কৃষকদের
সার ও বীজ প্রদান করছেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বেংহারী
বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও
সাকোয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শীর্তাত অসহায়
মানুষদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন। বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে বেংহারী বনগ্রাম ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু,
ইউ’পি চেয়ারম্যান সাহেব আলী, মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে
মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান আবু
আনছার রেজাউল করিম শামীম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুশিল
চন্দ্র, সাকোয়া হাইস্কুল মাঠে সাকোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও
সাবেক ইউ,পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম
প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। রেলপথমন্ত্রী তিনটি ইউনিয়নে প্রায় এক হাজার
কম্বল বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ

বিরল ও বোচাগঞ্জে সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন আটক

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

বোচাগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরণ

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ফুলবাড়ীতে বিজিবি কতৃক সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নি¤œ মানের খাদ্য নকল পন্য বিক্রয় করলে ব্যবসায়ীদের কোনো ছার নয় ৪ টি দোকানে জরিমানা