Thursday , 26 January 2023 | [bangla_date]

আটোয়ারীতে ট্রাক্টর উল্টে নিহত-১

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টর উল্টে পিউস দাস ওরফে উদারু(৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ট্রাক্টরের চালক ও হেলপার আহত হয়েছেন। নিহত পিউস দাস উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও নয়াপাড়া গ্রামের মৃত. দিনালাল দাসের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী-গুঞ্জরমারী পাঁকা রাস্তার মেনকাপাড়া এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পাশের খালে উল্টে গিয়ে উক্ত ব্যক্তি মারা যান। স্থানীয়রা জানান, ২৬ জানুয়ারী সকালে নিহত পিউস দাস আটোয়ারী আসার জন্য তার ভাতিজা ট্রার্ক্টর চালক রিপন দাসের(২৫) খালি গাড়িতে উঠেন। ওই দিন রিপন তার নিজ বাড়ি বোধগাঁও এলাকায় বালু নিয়ে আসেন এবং ফেরার পথে উক্ত দুর্ঘটনাটি ঘটে। রিপন পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার পাটিয়াডাঙ্গী এলাকার জনৈক ব্যক্তির ট্রাক্টরের ড্রাইভারী করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৪২ মণের ‘বিগ বস’ গরুটি কিনলে মোটরসাইকেল উপহার

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও  সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

খানসামায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী আয়োজনে প্রস্তুতি সভা

কাহারোল থানায় নতুন ওসির যোগদান

৭টি জ্বিনকে বোতলে মাটিতে পুতে আগুন থামলেও, কমেনি আতংক, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের মূল্য ২০ টাকা !

জামায়াতের উদ্যোগে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে আলোচনা ও দোয়া