Tuesday , 31 January 2023 | [bangla_date]

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচতে চায়

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রতিভাবান লুকাস দাস (৪৬) হেপাটাইটিস-বি ভাইরাস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। লুকাস দাস (৪৬) উপজেলার কালিকাপুর (খৃস্টানপাড়া) গ্রামের মৃত গজেন্দ্র নাথ দাসের পুত্র। তিনি অল্প শিক্ষিত হলেও মেধায় তী²। কবিতা ও গল্প লিখতে পারেন। পাশাপাশি নিজ হাতে বেত ও বাঁশের তৈরী সোফা, খাঁট সহ বিভিন্ন নান্দনিক আসবাবপত্র তৈরি করতেন। এছাড়াও কাঠে খোঁদাই করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন গুণী ব্যক্তির প্রতিকৃতি তৈরী করে বিক্রি করতেন। তিনি একজন কবি এবং শিল্পীও বটে। লুকাস দাসের শৈল্পিক কারুকার্য নিয়ে ইতিপূর্বে অনেকবার জাতীয় দৈনিক পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল। তার মূল রোজগারের একমাত্র বাহন ছিল একটি ভ্যানগাড়ী। চিকিৎসা করাতে গিয়ে সেই ভ্যানগাড়ীটিও বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। অসুস্থ লুকাস দাস বলেন, আমার প্রতিভা অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য বহু দপ্তরে ঘুরেছি, আমাকে তুচ্ছ ভেবে কেউ বিষয়টি আমলে নেয়নি। দীর্ঘদিন ধরে আমি মরণব্যাধি হেপাটাইটিস-বি রোগে ভুগছি। আমার সব সহায় সম্বল শেষ করেও সুস্থ্য হতে পারিনি। বর্তমানে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ডা. প্রিন্স আলফ্রেড সিং এর চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, আমি নিরুপায়, আমার জীবন বাঁচাতে যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করে থাকেন, আমি চির কৃতজ্ঞ থাকবো। লুকাস দাসের বিকাশ নম্বর ঃ ০১৭৮০৯১৬৮৭৭ ও ব্যাংক হিসাব নম্বর ঃ সোনালী ব্যাংক লিমিটেড, আটোয়ারী শাখা,পঞ্চগড়, সঞ্চয়ী হিসাব নম্বর : ১৯০২৬০১০১০৭৩৫।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে

হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৭ সদস্য অজ্ঞান

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

বীরগঞ্জে লিচু ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

রাণীশংকৈলে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের দুর্গন্ধময় মরদেহ

এনটিআরসিএর আয়োজনে অবহিতকরণ কর্মশালা

পার্বতীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে সংবর্ধনা

করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র সেন এমপি

ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিরল ও বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা