Friday , 13 January 2023 | [bangla_date]

আটোয়ারী সীমান্তে বিজিবি’র চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার জেলার আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮বিজিবি) আয়োজনে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ সময় পাঁচ শত গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচ শত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান সহ ওষুধ বিতরণ করা হয়। উভয় কর্মসূচির উদ্বোধন করেন, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্ণেল মো: সোহরাব হোসেন। এ সময় বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় আটোয়ারীর ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা. মেজর আমিনুর ইসলাম ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো. মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মেধাবী শিক্ষার্থী রিয়া’র পাশে দারালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে  ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বোচাগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় নৌ প্রতিমন্ত্রীর

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত  শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

হরিপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ভেঙ্গে দেয়া হলো শেখ মুজিবুরের মূর‌্যাল