Friday , 6 January 2023 | [bangla_date]

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক এর উদ্যোগে মঙ্গলবার কলেজের অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠ গ্রহনের নিয়মিত উপস্থিতির বিষয়ে ‘ডিজিটাল উপস্থিতি’ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক। বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ মশিউর রহমান, উপস্থিতি পরিষেবা প্রদানকারী ও প্রযুক্তি প্লেক্সাস এর পক্ষে মেহেদী হাসান সেমিনারের উপস্থাপনা করেন।
একই দিন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যায়নরত নভেম্বর-২০২১ এর ১ম বৃত্তিমুলক এমবিবিএস পরীক্ষায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকারী ৫জন শিক্ষার্থীকে এসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, এসিআই লিমিটেডের হেড অব এমএসডি ডাঃ রুমানা দৌলা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোষ্টারে সয়লাব রাণীশংকৈল পৌরসভা উঠেছে শব্দ দূষণের অভিযোগ

তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

বোদায় ভুট্রার দাম নেই, কৃষকেরা লোকসানে পড়েছেন

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

পীরগঞ্জে প্যানেল মেয়রের অপসারণ দাবী

ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মির্জা নওফেল উদ্দিন এর ইন্তেকাল

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

আটোয়ারী কিন্ডার গার্টেন আয়োজিত ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা সম্পন্ন