Thursday , 19 January 2023 | [bangla_date]

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বীরগঞ্জের পল্লীগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর আশরাফুল উলুম কাওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের আজানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বীরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মিভূত মাদ্রাসা কতৃপক্ষের প্রায় ৫০ মন ধান,১০ মন চাল,১ টি মোটরসাইকেল,২ টি রেফ্রিজারেটর, ২ টি বাইসাইকেল, ৫ টি আলমারি সহ আবাসিক ছাত্রদের লেপ, তোষক, জামাকাপড় সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে কমপক্ষে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রতিষ্ঠান কতৃপক্ষ জানান। বুধবার বিকেলে সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা সহ শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, এই প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে
স্থাপিত হওয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুনের লেলিহান শিখার শিকার হয়ে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় মাদ্রাসার ৬ টি ঘরে থাকা যাবতীয় মালামাল।
উপজেলা সদরের শেষ সীমান্ত এলাকায় কাঁচা- পাকা মিলে প্রায় ৩০ কিলোমিটার দুরে অবস্থানের কারনে শিবরামপুরের আরাজি মিলনপুরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় অগ্নিকান্ডের ঘটনায় মাদ্রাসাটিকে এই ব্যাপক ক্ষতিসাধনের হাত থেকে রক্ষা করা সম্ভবপর হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, উপজেলা প্রকল্প বাস্তবায়নের সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান এবং ক্ষতিগ্রস্ত ছাত্রদের মাঝে কম্বল, শুকনো খাবার সহায়তা প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

রাণীশংকৈলে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধ*র্ষণ মামলায় শিক্ষক গ্রে*প্তার

পুনরায় নির্বাচিত সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সড়কের দু’পাশই ধান মাড়াই ও খড় শুকানো দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন