Friday , 6 January 2023 | [bangla_date]

কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের শ্রমজীবিরা বিপাকে

কুয়াশা আর হিমেল বাতাসের কারণে দিনাজপুরে হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্থ এ জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। কয়েক দিনের হিমেল হাওয়ায় এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। উত্তরের কনকনে শীতল বাতাসে কাহিল হয়ে পড়ছে ছিন্নমুলের খেটে খাওয়া মানুষ।
শুক্রবার ঘন কুয়াশা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের কনকনে শীতল বাতাস কাঁপিয়েছে দিনাজপুরের মানুষকে। দুপুরের পর থেকে রোদের দেখা মিললেও কনকনে শীতল বাতাসের কারণে দিনের তাপমাত্রাও বাড়ছে না। আবার সন্ধার পর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়ছে।
দিনাজপুর শহরের ষষ্টিতলা মোড়ে কাজের সন্ধানে আসা শ্রমিকেরা শীতে বসে-দাঁড়িয়ে অলস সময় পার করছেন। কেউবা জরোসরো হয়ে বসে আছেন, কেউবা জটলা বেঁধে নিজেদের নিত্যদিনের অভাবের গল্প করছেন। এসময় রহিম, জাফরসহ কয়েক শ্রমিক জানান, একদিকে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ কমে গেছে, অন্যদিকে শীতের কারণে অনেকে কাজ বন্ধ রেখেছেন।
গত এক বছরে তাদের মজুরি বাড়েনি, কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে। ফলে অল্প মজুরিতে এমনিতেই সংসার চলে না। তার ওপর এখন শীতের কারণে সপ্তাহের বেশির ভাগ সময় কাজ না পেয়ে বসে থাকতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৫শতাংশ রেকর্ড করা হয়েছে। প্রায় দুপুর পর্যন্ত সূর্য মেঘে ঢাকা ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের অনুদানের চেক প্রদান

বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে  হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান

ঠাকুরগাঁও প্রবাসী সংগঠনের আত্ম প্রকাশ।

সাপাহার আম বাজারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুকিশোর মৃত্যু

দিনাজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা প্রথম ত্রৈ-মাসিক সভা