Tuesday , 24 January 2023 | [bangla_date]

কীটনাশক প্রয়োগ করে প্রায় এক একর ভুট্টা ক্ষেত নষ্ট

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে র্পূবশত্রুতার জের ধরে প্রায় এক একর ভুট্টা ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে নষ্ট
করার অভিযোগ পাওয়া গেছে। র্ববরতম ঘটনাটি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে
। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলাও রুজু করা হয়।
সরজমিনে গিয়ে জানাগেছে, বামনকুমার এলাকার মৃত মমিন উদ্দীন এর পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাইনউদ্দীন
তার ভোগদখলীয় প্রায় এক একর জমি একই এলাকার মৃত সমির উদ্দীন এর পুত্র আব্দুল সাত্তারের কাছে
র্বগা চাষের জন্য দেন। সেই জমিতে ভুট্টা আবাদ করেন র্বগাচাষী সাত্তার । ভুট্টার গাছ বড় হলে তা ভেঙ্গে
নষ্ট করে ফেলেন একই এলাকার শশি মোহাম্মদ এর পুত্র আজগর, সামসুল,আনারুল সহ তার পরিবারের
লোকজন পরে এই ঘটনায় বীরমুক্তিযোদ্ধা মোঃ মইন উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা রুজু
করেন। এতে বিবাদী পক্ষের আসামী সামসুল আলম ও ইয়াসিন আলীকে আটোয়ারী থানা পুলিশ আটক করে
আদালতের মাধ্যমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করেন। এদিকে র্বগাচাষী সাত্তার পুনরায় নতুন করে উক্ত
জমিতে ভুট্টা রোপন করলে উক্ত আসামী জামিনে বেরিয়ে এসে ভুট্টা ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে তার ক্ষেত
নষ্ট করেন বলে অভিযোগ সূত্রে জানাগেছে। এ ঘটনায় বিবাদী শশি মোহাম্মদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা
করেও তাকে পাওয়া যায়নি।
আটোয়ারী থানার অফিসার ইনর্চাজ মোঃ সোহেল রানার সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনায় ইতির্পূবে
একটি মামলা রুজু করে একজন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আবার সে জামিনে এসে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্তর্পূবক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফল কৃষকেরা

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মন্ত্রণালয়ের বৈঠক সন্ধ্যায়

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

শোক সংবাদ।। কাহারোলে শিক্ষক কিশোর কুমার রায় আর নেই

শোক সংবাদ।। কাহারোলে শিক্ষক কিশোর কুমার রায় আর নেই

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

জাতীয় পার্টি দেশে প্রহসনের নির্বাচন চায় না … হাফিজ এমপি

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

পীরগঞ্জে ২ হাজার ফুট নিষিদ্ধ রিং জাল আটক

জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধনকালে জেলা প্রশাসক আমাদের সন্তানদের বই পড়ার নেশায় আসক্ত হতে হবে