Sunday , 8 January 2023 | [bangla_date]

গনপূর্ত বিভাগ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি\ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টন টুর্নামেন্টে নীলফামারী গণপূর্ত বিভাগকে ২-০ সেটে পরাজিত করে পঞ্চগড় গণপূর্ত বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। দিনাজপুর গণপূর্ত বিভাগে রংপুর গণপূর্ত জোন ওই টুর্নামেন্টের আয়োজন করে। গত শনিবার দিনব্যাপী ওই টুর্নামেন্টে ৮টি জেলার ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৪ জন করে খেলোয়ার অংশ নেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার। দলের অন্য সদস্যরা হলেন, কম্পিউটার অপারেটর মো. শাওন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাসেল মনি ও ক্যাশ সরকার আসলাম আলী। খেলা শেষে রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার। দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শেখ মো. মিজানুর রহমান ও দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী দেওয়ান মো মাওদুদুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাবের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে ফলমুল ও খাদ্য বিতরণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাণীশংকৈলে নির্বিঘ্নে পশুর হাট চালালো ইজারাদার

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

রানীশংকৈলে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

পীরগঞ্জে আদিবাসি সম্প্রদায়ের পূষনা উৎসব অনুষ্ঠিত

মাস্ক না পরলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নয়

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন বার্তা