Thursday , 12 January 2023 | [bangla_date]

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণকালে যোনাল ম্যানেজার অসহায় শীতার্ত সংগ্রামী সদস্যদের পাশে গ্রামীণ ব্যাংক পূর্ণবাসনে কাজ করছে
বুধবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শংকরপুর দিনাজপুর শাখায় গরিব অসহায় শীতার্ত সংগ্রামী ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করেছে।
গ্রামাণ ব্যাংক শংকরপুর দিনাজপুর শাখা ব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক দিনাজপুর যোন এর যোনাল ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক দিনাজপুর যোন এর যোনাল অডিট অফিসার মোঃ এরশাদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমলপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃ ইব্রাহিম। গ্রামীণ ব্যাংক দিনাজপুর যোন এর ৬৩টি শাখায় ১১৫০ জন অসহায় গরিব সংগ্রামী শীতার্ত ভিক্ষুক সদস্যদের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি যোনাল ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপকারভোগী ভিক্ষুক সদস্যদের সংগ্রামী সদস্য হিসেবে মূল্যায়ন করা হয়। তাদের জন্য শীত নিবারণে গ্রামীণ ব্যাংক উন্নত মানের কম্বল প্রদান করছে। ইতিপূর্বে তাদের পূর্ণবাসনের জন্য এককালীন অর্থ প্রদানসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। আসুন তাদের পাশে আমরা দাঁড়াই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

খানসামায় ৩দিন ব্যাপী ফলমেলার উদ্বোধন

রাণীশংকৈলে দশম গ্রেডের দাবিতে সহঃশিক্ষকদের মানব বন্ধন

দিনাজপুর ফল ব্যবসাযী কল্যাণ সমিতির দু’জন সদস্য আর্থিক সহায়তা প্রদান

৭১ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী

ভোগনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত