Wednesday , 18 January 2023 | [bangla_date]

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দরের মালাইপুর নামকস্থানে ঘনকুয়াশায় অজ্ঞাতনামা একটি গাড়ি পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক নুরুজ্জামান সরকার (৪০)ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
গতকাল বুধবার ভোর ৫টার দিকে ওই মহাসড়কের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের হযরতপুরের মালাইপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোটরসাইকেল চালক নুরুজ্জামান সরকার (৪০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউপির পুটিহারা গ্রামের মৃত মশিউর রহমান সরকারের ছেলে।
নিহতের ছোটভাই আক্তারুজ্জামান জানান, আমার বড়ভাই নুরুজ্জামান বাড়ি থেকে এক কাজে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে হযরতপুর গ্রামের মালাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরমার হযে যায়।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

পীরগঞ্জে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইপিজেড, পাবলিক বিশ্ব বিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে -রমেশ চন্দ্র সেন এমপি

বোদায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হরিপুরে আওয়ামী লীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

আটোয়ারীতে প্রেস ব্রিফিং