Monday , 2 January 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে নিরপদ সড়ক ও পানিতে ডুবে যাওয়া ও পানি পথে নিরাপত্তা শীর্ষক গণসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়াম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান মুরাদ।
কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সহকারী ডেন্টাল সার্জন রাবেয়া শাহিন আরা ফেরদৌসি, মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু, ডাঃ নূর-ই আজমীর ঝিলিক ও আহসান হাবিব। এ কর্মশালায় অংশ নেয় মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী সদর থানা

বীরগঞ্জে জনপ্রিয় হচ্ছে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

বোচাগঞ্জ থানায় ওসি হিসেবে মাহামুদুুল হাসানের যোগদান

বিরলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা ও দোয়া মাহফিল

চিরিরবন্দরে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ঢালাই কাজের উদ্বোধন

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

পীরগঞ্জে নারী উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার