Monday , 2 January 2023 | [bangla_date]

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

চিরিরবন্দর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গত ২৮ডিসেম্বর দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন সাতনালা সাকিনস্থ অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পুকুরে প্রাপ্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ২৯ ডিসেম্বর চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা প্রধান আসামী ১।মোঃ সামিউল ইসলাম (৩০), সাং-রানীপুর (ভন্ডপাড়া), থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।
উল্লেখ্য, জেলার চিরিরবন্দর থানাধীন রানিপুর ফকিরপাড়া সাকিনস্থ জনৈকা মোসাঃ হাসিনা বানু(৭৭), স্বামী-মৃত মোকছেদ আলী এর ছেলে ভিকটিম হাসানুর রহমান(৪২) গত ২৭ ডিসেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জরুরী কাজের কথা বলে ঘর থেকে বের হয়। পরদিন ২৮ ডিসেম্বর দুপুর অনুমান ১২টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সাতনালা ইউপিস্থ বাঁশতলায় অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পার্শ্বে একটি পুকুর হতে ভাসমান অবস্থায় উক্ত ভিকটিমের মরদেহ পাওয়া যায়। বিষয়টি মৃতের পরিবারবর্গ লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে মৃতদেহ সনাক্ত করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যাকান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লতা মঙ্গেশকরের বিদায়ে ক্রিকেট ও বলিউড তারকাদের শোক

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত  ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে প্রয়াত জয়নাল আবেদীনের শোক ও স্মরণ সভা

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুরোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট প্রদর্শন

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল