Friday , 13 January 2023 | [bangla_date]

চিরিরবন্দরে মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে লুনার চেযারম্যান মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ফতেজংপুর ইউপির হাসিমপুর উচ্চ বিদ্যালয মাঠে বড হাশিমপুর এলাকাবাসীর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয।
ইউপি চেযারম্যান নূর মোহাম্মদ লুনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাফা আল-রাস কম্পোজিট লিঃ’র চেযারম্যান মো. রেজাউল হক এবং অন্যান্যের মধ্যে সাফা আল-রাস কম্পোজিট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আবু হাসনাত, প্রধান পৃষ্ঠপোষক উপজেলা আওযামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মোছা. লাযলা বানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার, ইসবপুর ইউপি চেযারম্যান মো. আবু হাযদার লিটন, গ্রীনল্যান্ড ব্লক এন্ড টাইলস্ ইন্ডাস্ট্রিজ চেযারম্যান এম রফিকুল ইসলাম রফিক, দশমাইল হাইওয়ে থানার এস আই ননী গোপাল, পুলিশ সার্জেন্ট বকুল রানী, আল-ফারুক একাডেমীর সহকারী শিক্ষক মো. জালালউদ্দিন, সৈযদপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সবুর আলম, উপজেলার ঘুঘুরাতলী বাজাজ মাঠের মো. শরিফুল ইসলাম, সাংবাদিক এনামুল মবিন (সবুজ) প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর প্রাক্কালে অতিথিরা দু‘দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। ফাইনাল খেলায লালমনিরহাট স্পোর্টিং ক্লাব এবং দিনাজপুর মর্ণিং ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় দিনাজপুুর মর্ণিং ফুটবল দল ২-০ গোলে জয়লাভ করে। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন তিনি

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

রাণীশংকৈলের নকীব মন্ডল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ৭২তম

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত আহত-১

পঞ্চগড় সীমান্তে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

যে কারণে কম ধরা পড়ছে ইলিশ

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত