Saturday , 28 January 2023 | [bangla_date]

চিরিরবন্দরে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: ‘মাদকে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের যুব সমাজ কল্যাণ একতা ক্লাব খামার সাতনালা ইয়াকুব চেয়ারম্যানের মোড় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। গতকাল ২৮ জানুয়ারি শনিবার বিকালে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে খেলাটি গোল শুন্যভাবে ড্র হয়। শেষ পর্যন্ত খেলাটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকার বেলতলী টাইগার স্পোটিং ক্লাব আমতলী ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলানুষ্ঠানে ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামরুজ্জামান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মো. সহিদুল ইসলাম বাদল, বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মো. হেলালউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আলোকিত করছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলায় জনপ্রতিনিধি গ্রেপ্তার

দিনাজপুরে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরনকালে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের ভুমিকা অপরিহার্য

চিরিরবন্দর ও খানসামার ৩১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময়

দিনাজপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষন ও প্রদর্শনী

বোদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে

পুরাতন বই বিক্রেতা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় নবাগত জেলা প্রশাসকের

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে  অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র