Monday , 30 January 2023 | [bangla_date]

জনসচেতনতামূলক কার্যক্রম পালনে বিআরটিএ-র রোড শো

“আইন মেনে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রম পালনে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও লাল সবুজ সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয় ।
গতকাল রোববার সকাল ১১টায় ২৯.০১.২০২৩ইং দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সন্মুখে সারাদিনব্যাপী জনগনের মধ্যে সড়কের নিাপত্তামূলক বিষয় কর্মসূচী পালনের লক্ষ্যে লিফলেট, স্টিকার, মাইকিং ও ব্যানার শো এর মধ্য দিয়ে শেষ হয়।
দিনাজপুর সার্কেল বিআরটিএ (অতিঃ দায়িত্ব) সহকারি পরিচালক কাফিল হাসান মৃধার তত্বাবধানে এই রোড শো অনুষ্ঠানে অংশগ্রহন করেন দিনাজপুর নিরাপদ সড়ক চাই এর সমাজ কল্যান ও ক্রিয়া সম্পাদক মোঃ মাহবুবর রহমান এবং লাল সবুজ সোসাইটির সদস্য মোঃ হুসনুল কবির, মোঃ হাসানুল পান্না, মোঃ রেজোয়ান, মোঃ পিয়াস ও মাসুদ রানা প্রমুখ।
দিনাজপুর সার্কেল বিআরটিএ (অতিঃ দায়িত্ব) সহকারি পরিচালক কাফিল হাসান মৃধা বলেন, সারাদেশব্যাপী জনগনের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই কর্মসূচী বাস্তবায়নের জন্য আমাদের এই প্রয়াস। বিশেষ করে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এবং নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের গনপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহবান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের  টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

বালিয়াডাঙ্গীর ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষের চলাচল

বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে গরু-ছাগল কেনাবেচায় মানুষের ঢল

বোচাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর সাংবাদিকদের সহিত মত বিনিময়-

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

কাহারোলে পাটের দাম ভালো

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

বীরগঞ্জে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

বোচাগঞ্জে কৃষকের ধান কেটে দিল যুবলীগ