Saturday , 28 January 2023 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশনে বার্ষিক সাধারণ সভা

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর অডিটোরিয়াম হলে জিয়া হার্ট ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালের মাধ্যমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সভাপতি ড. হাসনাইন আকতার হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল), সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক মোঃ শাহেদ রিয়াজ পিম, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য এস এম খালিকুজ্জামান বাবু। মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মোঃ আখতারুজ্জামান মিয়া, মোঃ খালেকুজ্জামান নান্নু প্রমূখ।
বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের আয়-ব্যয়ের সকল হিসাব উপস্থাপন করেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর হিসাবরক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা মোঃ শামশির করিম ও মোঃ শাহরিয়ার খান।
অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আজীবন সদস্য মোঃ শামসুজ্জামান চৌধুরী খোকা, আব্দুল কাইয়ুম, গোলাম মোস্তফা বাদশা, মোঃ রাহবার কবির পিয়াল, কাজী আব্দুল হালিম, আবুল কাশেম অরু, মোছাঃ আঞ্জুয়ারা বেগম, প্যাট্রন সদস্য মোঃ দেলোয়ার হোসেন শাহ, মোঃ আহমেদ হোসেন প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য ও প্যাট্রন সদস্য, সকল নির্বাহী সদস্য এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অন্তর্গত অন্যান্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজীবন সদস্য মোঃ আখতারুজ্জামান আখতার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিরলে অদ্ভুত একটি বাছুরে জন্ম

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে মারা গেল বিলুপ্তপ্রায় নীলগাই

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বীরগঞ্জে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা

ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিবাহ মুক্ত গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিনাজপুরে ৫টি উপজেলায় ৫টি গ্রামকে অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা দেওয়া হবে

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে  যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

দিল্লি ক্যাপিটালসের দুইয়ে দুই

রাণীশংকৈলের নকীব মন্ডল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ৭২তম

মাদক বিরোধী সাড়াশি অভিযানে মাদক কারবারী গ্রেফতার ও মামলা

“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ