Friday , 20 January 2023 | [bangla_date]

জেলা তথ্য অফিস দিনাজপুরের উদ্যোগে মহান বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের গল্পশুনি বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

জেলা তথ্য অফিস দিনাজপুরের উদ্যোগে মহান বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের গল্পশুনি বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান
জেলা তথ্য অফিস, দিনাজপুর এর উদ্যোগে মহান বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের গল্পশুনি বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম। উক্ত অনুষ্ঠানে মুরাদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমতাজ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস দিনাজপুর এর সিনিয়র তথ্য অফিসার মো: সোহেল মিয়া, আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম, উথরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, স্থানীয় রাজনৈতিকবৃন্দ ।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিগণ তুলে ধরেন। আলোচনা সভা পরবর্তী দিনাজপুর জেলা তথ্য অফিসের শিল্পীবৃন্দ দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমন ধান বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আটোয়ারীতে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার দাবীতে কৃষকদের মানববন্ধন

পীরগঞ্জে ফেন’সিডিল সহ মোটরসাইকেল আ’টক করেছে বিজিবি

বোচাগঞ্জে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ

বীরগঞ্জের পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন