Monday , 2 January 2023 | [bangla_date]

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান

চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি’র নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান
সোমবার বাংলাদেশ চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখা’র নব-নির্বাচিত সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী’র নেতৃত্বে কমিটির সদস্যরা জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান ও মত বিনিময় করেন।
এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান বলেন, আপনাদের যে কোনো সমস্যা দেখা দিলে আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আপনাদের পাশে আমরা আগেও ছিলাম এখনও থাকবো। নতুন কমিটির সদস্যরা প্রশাসনের সাথে সম্পর্ক রেখে আপনাদের সাংগঠকি কর্মকান্ড পরিচালিত করবেন। চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারীর সভাপতি মোঃ ফরিদ হোসেন বলেন, আমরা সরকারের এবং প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের সাথে প্রশাসনের সম্পর্ক সুন্দর থাকবে এটাই আমাদের কামনা। এসময় উপস্থিত ছিলেন সমিতির নব-নির্বাচিত সদস্য মোঃ শাহিন, মোঃ গাফফারুল ইসলাম, মোঃ আইনুল হক, মোঃ কামাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সোহাগ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আসাদুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, আলহাজ¦ মোঃ হাফিজুর রহমান, মোছাঃ জেসমিন আক্তার, মোছাঃ সাহিদা খাতুন সহ সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্কুল শিক্ষক নিখোঁজের ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা

চিরিরবন্দরে গণকবরগুলো আজও অরক্ষিত বেদনাভিদুর দিনের কথা বললেন গনকবর খননকারীরা

ডিআইএসটি’র সনদ বিতরণকালে দিনাজপুর চেম্বার সভাপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ঠ অবদান রাখবে

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

বীরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্মকর্মসংস্থানের জন্যে দিনাজপুরে ব্লক-বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য আটক