Friday , 27 January 2023 | [bangla_date]

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

দিনাজপুর প্রতিনিধি \ নামাজ
দিনাজপুরের নবাবগঞ্জে মসজিদে গিয়ে একটানা ৩৯দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিলো বোয়ালমারী এলাকার ১৪ শিশু-কিশোর।
এর আগে শিশু-কিশোরদের নামাজে প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মোঃ হুমায়ুন কবির নামে একজন লন্ডন প্রবাসী।
গতকাল শুক্রবার বাদ জুম্মায় ওই কিশোরদের বাই সাইকেল দেয়া হয়।

জানা যায়, কিছুদিন আগে দিনাজপুরের নবাবগঞ্জের বোয়ালমারী জামে মসজিদে ঘোষণা দেওয়া হয়, ১৫বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৩৯দিন ৫ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৩৯দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন, এমন ১৪জনের হাতে শুক্রবার বাদ জুমা বাইসাইকেল পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়, সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহŸানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে বলে ওই মসজিদের ইমাম জানায়।

বাই সাইকেল তাদের হাতে তুলে দেন লন্ডন প্রবাসী মোঃ হুমায়ুন কবির, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক কফিল উদ্দিন মন্ডল, উত্তর বোয়ালমারী জামে মসজিদ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন-মোঃ আইনুল ইসলাম, মমতাজ উদ্দিন, আতাউর রহমান, আমজাদ হোসেনসহ মসজিদের সকল মুসল্লীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমেছে আমদানি, হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি ৮২ লাখ

দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন

পীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা

বীরগঞ্জে একজন শিক্ষক দিয়েই চলছে গ্রামডাংঙ্গী স্কুলে পাঠদান

শ্রমিক কল্যান ফেডারেশনের বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানবন্ধন

পীরগঞ্জে আরডিআরএস’র সহযোগিতায় ছাগল বিতরণ।

দিনাজপুরে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান