Wednesday , 11 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় পরিবারকে না জানিয়ে ৫ বছরের কম বয়সী আফসানা মিম নামে ১ শিশুকে করোনা টিকা দেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পরে। এ ঘটনার পর বুধবার ১১ জানুয়ারি সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন সদরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে ৪ বছর ৯ মাস বয়সী ঐ শিশুকে করোনার প্রথম ডোজ টিকা না দিয়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে। আফসানা মিম নামের শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী। ঐ স্কুলেই গত রবিবার ৮ জানুয়ারি সকালে শিশুটির পরিবারকে না জানিয়ে সনদপত্র ছাড়াই তাকে করোনা টিকা প্রদান করে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। আর টিকা দেয়ার পরেই অসুস্থ শিশুটিকে পরিবারের স্বজনরা প্রথমে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। দুদিন চিকিৎসা নিলেও শিশুটি খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ শিক্ষার্থীর বাবা আবিদ আলী অভিযোগ করে বলেন, তার মেয়ে করোনার প্রথম ডোজ টিকা না নেয়ার পরেও তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। টিকা দেয়ার আগে অভিভাবকের সাথে কেউ যোগাযোগও করেনি। পরে শিশুটির কাছেই জানতে পারেন তাকে করোনা টিকা দেয়া হয়েছে।
গরিব অসহায় পরিবারের সদস্যরা শিশুটি এমন অবস্থা দেখে পাগলের মত হাসপাতাল চত্বরে ছুটোছুটি করে। পরে উপায় না পেয়ে ঋণ মহাজন করে প্রাইভেট গাড়ি ভাড়া করে সন্তানকে বাচাতে ছুটে যান রংপুরে।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, গত ৯ জানুয়ারি সোমবার এগারোটায় স্কুলের সকল শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হয়। টিকা দেওয়া শেষ করে সবাই বাড়ি চলে যায়। বিকেলের দিকে আফসানা মিমের পরিবারের স্বজনদের মাধ্যমে জানতে পারেন শিশুটি অসুস্থ। পরে তার মা-বাবা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে। আফসানার অবস্থা খারাপের দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন বলে জানান তিনি। এ বিষয়ে হাসপাতালে সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ জানান, ঘটনাটি জানার পর তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতি বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নতুন উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে

জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারাল টাইগাররা

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বকনা গরু বিতরণ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

বোচাগঞ্জে ৬টি গুরুত্বপুর্ণ ভবনসহ ১৪ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

সেণ্ট যোসেফস স্কুলে প্রযুক্তি ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা