Monday , 9 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের শীতবস্ত্র বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,
প্রতি বছরের ন্যয় এ বছরও সদর উপজেলার গড়েয়ায় “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব”র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৯ জানুয়ারি সোমবার বিকেলে গড়েয়া গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের আয়োজনে ও সংগঠনের সদস্য রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে, স্থানীয় উজ্জল ইসলাম, নসিব হাসানের তত্ত্বাবধানে আশপাশের এলাকার ৩শতধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাকিউর রহমান, কসরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এরশাদুল লাবু, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব ও রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর কল্যাণে দোয়া পরিচালনা করেন বোর্ড স্কুল মসজিদের ইমাম মো: খাদেমুল ইসলাম। উল্লেখ্য, “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব”র হয়ে রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে এ বছর শীতবস্ত্র বিতরণ করা হলো। এর আগেও সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সাবান, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ঈদ উপহার সহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বই, খাতা, কলম ও নগদ অর্থ প্রদান চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পের সেচের পানিতে খুশি কৃষকরা

বীরগঞ্জে প্রচেষ্টার ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত

করোনায় একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা শুরু

কাহারোলে দাম্পত্য কলহ জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

বোদায় ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা মিলন মেলায় পরিনত

পীরগঞ্জে ফুল গ্রেইন চালের প্রোডাক্টস সার্টিফিকেশন বিষয়ক আলোচনা সভা

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা