Monday , 30 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ৩০ জানুয়ারী সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজারের মাসুদ ইসলাম মাংসের দোকানকে ১ হাজার টাকা ও একই বাজারের মেসার্স আজিজুল ভ্যারাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলায় নেই প্রাণচঞ্চল

রাণীশংকৈলে মাদক ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ

শিক্ষক-সহপাঠীর ভালোবাসায় সিক্ত সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডী

৭২ ঘন্টার মধ্যে ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শ্রম আইন পরিপন্থী চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন ধর্মঘটের ঘোষণা

দিনাজপুর গার্লস ক্লাবের পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা পুণর্মিলনীতে উদ্যোক্তাদের সম্মননা প্রদান, স্টলে উপচে পড়া ভীড়