Tuesday , 24 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ জানুয়ারী মঙ্গলবার শহরের আর, কে, স্টেট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেল প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক হাসান তাহসিন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষক ফেরদৌস আরা বেগম, ফারজানা কলি, অভিভাবক সদস্য শাহিনুর আলম শাহিন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী আমিনা বেগম, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম হোসেন, মাহফুজ আলী, সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। আলোচনা সভায় বক্তারা সাইবার অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাইবার অপারাধের বিরুদ্ধে শিল্প-সংস্কৃতির সংশ্লিষ্টতা বিষয়ে আলোচনা করা হয়। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত, জনতা কতৃক ছিনতাইকারী আটক

ঠাকুরগাঁও সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

হুই‌সেল ব্লোয়ার হোন; কেবল নি‌জেকে নয়, চারপাশ‌কেও দুর্নী‌তিমুক্ত রাখ‌তে কাজ করুন

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নৌকা আর স্বতন্ত্রের ট্রাক মার্কার প্রচারনায় বিভক্ত আওয়ামী লীগ !

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ এক সপ্তাহে ৪ বাড়িতে চুরি

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ এক সপ্তাহে ৪ বাড়িতে চুরি

রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী আটক