Tuesday , 31 January 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচন রাত পোহালেই ভোট। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার (১ লা ফেব্রæয়ারি) সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।

আজ মঙ্গলবার সকাল থেকে পীরডাঙ্গী এস আই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রগুলোতে ইভিএমসহ অন্য সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।

নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন, ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুরী) ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম টেলিভিশন) এবং জতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল, জাকের পাটির এমদাদ হোসেন (গোলাপ ফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) ।

রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এর জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।

এ আসনে ১২৮ টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ৪৩৯ জন। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ দুইজন মহিলা পুলিশ আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজর দারিতে রাখবে নির্বাচনী এলাকা। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়়ন গঠিত ঠাকুরগাঁও ৩ আসন। ইলেকট্রিক ভোটিং মেশিন এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নববধূদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব,

দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক

খানসামায় গণিত অলিম্পিয়াড প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

কাহারোলে পণ্যের মূল্যে অতিরিক্ত নেওয়ায় মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক !

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

বীরগঞ্জ পল্লীতে ভটভটি উল্টে চালক নিহত

দিনাজপুরে কম্বল বিতরণকালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ