Thursday , 5 January 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সদর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শারিয়াল জোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সাথে চৌরাস্তা বাজারে রক্তের গ্রুপ না জানা এমন চারশত ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোজাফফর হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরিফ হোসেন লিপ্টন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব আক্তার মিয়া, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসফাকুর রহমান সোহান সহ ছাত্রলীগের কর্মীরা। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত

ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে দ্রুত বিচার আইনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলিসহ আটক ২

রাণীশংকৈলে ওসমান হাদির গায়েবানা জানাযা

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় ২য় ধাপে লোকসভা নির্বাচন বাংলাবান্ধা স্থলবন্দর ৩দিন বন্ধ

ঘোড়াঘাটে রোগীর শরীরে অন্য গ্রæপের রক্ত পুশ করার অভিযোগ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের সহায়তা চায় তালেবান