Sunday , 8 January 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় তামাক নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তামাক নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলার বিভিন্ন স্তরের অংশীজনদের এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রেজেন্টেশন করেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.আবুল কাশেম ও মেডিকেল অীফসার ডিজিজ কন্ট্রোল ডা.আবুল কাশেম।

কর্মশালায় অংশ নেন চিকিৎসক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিকমহল। এ সময় কর্মশালায় তামাকের ক্ষতিকর বিষয়াদি, আইন ও তামাক নিয়ন্ত্রণে সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এছাড়া কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে গণপরিবহন ধূমপান মুক্তকরণ, তামাকবিরোধী প্রচারণা জোরদার করা, তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমন চাষে ধুম পড়েছে কৃষকের মাঝে

বীরগঞ্জে হারমোনিয়াম-তবলা মেরামত করে জিবিকা নির্বাহ করছে বৃদ্ধ শুকানুর

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

বীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে ঘটনায় আহত-৩জন

পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

সাবেক চেয়ারম্যান মোস্তফা আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

হাকিমপুরে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভূয়া এনজিও

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ