Saturday , 7 January 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় দুইদিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব। গতকাল শনিবার সকালে শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে ওই উৎসবের। মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে ওই উৎসব আয়োজন করছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ। সকালে উৎসব স্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তেঁতুলিয়া ডাকবাংলোতে শোভাযাত্রাটি শেষ হয়। এর পর মুক্তিযুদ্ধ যাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন অনুষ্ঠিত হয়। বজ্রপ্রাণ মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি। সন্ধ্যায় মঞ্চস্থ হয় ভূমিজের নাটক ‘পাখিদের বৈঠক’। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হয়দার। আজ রোববার রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে মঞ্চস্থ হবে স্থানীয় লোকনাট্য পালাটিয়া ‘সত্যপীর’। আনন্দ আনন্দ এবং আনন্দ এই প্রতিপাদ্য নিয়ে এই উৎসব ঘিরে তেঁতুলিয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর মারধরে মারা গেলো যুবক

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড  স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাসিনা-মোদি বৈঠক: ৭ সমঝোতা স্মারক সই

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে যুবককে হত্যার অভিযোগে মামলা

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন কর্তৃক আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ