Friday , 13 January 2023 | [bangla_date]

দিনাজপুরের চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩

চিরিরবন্দর(দিনাজপুুর) প্রতিনিধি: দিনাজপুুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে উচিতপুর মোড় নামকস্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাসেল আহমেদ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের কামরুল হাসানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উচিতপুর মোড় নামকস্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ধান বোঝাই ট্রাকের ওই মহাসড়কের চিরিরবন্দরের উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে আসা আরেকটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিবারকে খবর দেয়া হয়েছে। ট্রাক দুইটি ঘটনাস্থলেই পুলিশী হেফাজতে রয়েছে। ধারণা করা হচ্ছে-ঘন কুয়াশার কারণে মহাসড়কে দেখতে অসুবিধা হওয়ার কারণেই এই দূর্ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন দায়ে বিরামপুরে ৩ দোকানির জরিমানা

পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোর মাঠে সবুজের সমারোহ আমন ক্ষেতে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

দিনাজপুরে অবসর সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

বীরগঞ্জের জগদলে ফুটবল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুর বাস মালিক সমিতির নেতার উপর হামলার পর ৩য় দিনও ধর্মঘট অব্যাহত

কুয়াশা আর কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের গবাদিপশু গুলোও কাঁপছে

পীরগঞ্জে যুব ফোরামের কমিটি গঠন ও আলোচলা সভা

বীরগঞ্জে ৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী  লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপোর্ট দিতে গড়িমসি দিনাজপুর চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টার এর বিরুদ্ধে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন