Friday , 20 January 2023 | [bangla_date]

দিনাজপুরে ছিন্নমূল, অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

স্বাধীনতার ৫২ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অসহায়, গরিব, ছিন্নমূল, শীতার্ত মানুষদের মাঝে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ৮২ ব্যাচ এর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে শহরের ক্ষেত্রিপাড়াস্থ শহীদ ক্যাডেট স্কুল চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক শেখ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শহিদ ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মানিক বসাক, সাবেক ছাত্র নেতা রাহাদ আফরোজ, যুব নেতা মোহাম্মদ ইবনে ফয়সাল রিপন, জসিম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে শিক্ষক মুক্তিয়ারার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা !

চিরিরবন্দরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত

কেক কেটে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোঠানোর অভিযোগে ২টি ভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

নি¤œ মানের খাদ্য নকল পন্য বিক্রয় করলে ব্যবসায়ীদের কোনো ছার নয় ৪ টি দোকানে জরিমানা