Friday , 13 January 2023 | [bangla_date]

দিনাজপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ওমর আলী নামে এক বৃদ্ধ নিঁখোজ হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর রেলওয়ে ব্রীজের নীচে পূনর্ভবা নদীতে ওই বৃদ্ধ ওমর আলী নিখোঁজ হয়।
নিখোঁজ ওমর আলী বিরল উপজেলার চককাঞ্চন এলাকার বাইসা পাড়া এলাকার মৃত গফরের ছেলে।
ওমর আলীর স্ত্রী সাংবাদিকদের জানায়, কয়েকদিন ধরেই ওমর আলীর মাথায় সমস্যা দেখা দিয়েছিল। বাড়িতে থাকতে চাইতেন না তিনি। শুক্রবার সকালে ওমর আলী বাসা থেকে বের হয়ে নদীতে গোসল করতে যায়। এসময় আমিও তাকে অনুসরন করি। একপর্যায়ে তিনি নদীতে গভীর পানির দিকে যেতে থাকেন। তাকে ডাকাডাকি করার পর না শোনায় স্থানীয়দের ডাকতে গেলে ফিরে এসে তাকে আর দেখতে পাইনি।
এ বিষয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, নদীতে নিঁখোজের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও ভিকটিমকে উদ্ধার সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে ৭ মার্চ ঐতিহাসিক দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

বীরগঞ্জে দোকানপাট ভাংচুর সংখ্যালঘু পরিবারের ভয়ভীতি কমাতে মাঠে – ইউএনও

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

দিনাজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে রিক্সা-ভ্যান প্রদান

সেতাবগঞ্জে বি’ষপা’নে গৃহবধুর মৃ’ত্য! লা’শ ম’র্গে পাঠিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !