Friday , 13 January 2023 | [bangla_date]

দিনাজপুরে নারীদের অংশগ্রহনে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রতিনিধি\ দিনাজপুর চিরিরবন্দরে বিশিষ্ট লুনার চেয়ারম্যান মহিলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ট্যুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়।
বৃহস্পতিবার বিকালে ফাইনাল খেলায় দিনাজপুর নওশীন প্রমিলা ফুটবল একাডেমী ২-১ গোলের ব্যাবধানে লালমনিরহাট ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে রাতে পুরস্কার বিতরন করা হয়।
চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৮ দল বিশিষ্ট লুনার চেয়ারম্যান মহিলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফা আল-রাস কম্পোজিট লিঃ এর চেয়ারম্যান মোঃ রেজাউল হক।
ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহা, খেলার প্রধান উপদেষ্টা বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার

ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে তিনটি এপ্রোচ সড়ক সংস্কার

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যার ৪ আসামিকে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল আরোহী নিহত

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথ