Tuesday , 10 January 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণভাবে সোমবার সকাল ১১ টায় গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ১০ম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উক্ত খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আযম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক (ডিডিএলজি) মোঃ মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিজা রিছিল, ফারহানা ফেরদৌস শিউলী, শারমিন বেগম ও সাহেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় সহ ১৩টি উপজেলার সকল সরকারী দপ্তরের সরকারী কর্মকর্তা/কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক ওবায়দুর রহমান রানা, ফয়জার রহমান ও হারুন-উর-রশিদ।
খেলা শেষে দুপুর ২ টায় একই স্থানে খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার, দিনাজপুরে ইউসুফ বেকারীকে জরিমানা

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার