Monday , 2 January 2023 | [bangla_date]

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের বই বিতরণ

দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, নতুন পাওয়ার আনন্দ ধরে রাখতে হলে শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। এই নতুন বই পেয়ে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।
১ জানুয়ারী রোববার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য প্রশান্ত রায় চৌধুরী ও ওয়াহেদুর রহমান ওয়াহেদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক আক্তারুল ইসলাম রাঙ্গা, আজরিন নাহার, সুবর্ণা দাস, রিয়াজ উদ্দিন, হোসনা বানু, আশরাফুন নাহার, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ রবিউল ইসলাম, রশিদুল হাসান ও শুক্লা অধিকারী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের ইংরেজি শিক্ষক শাহ আলম। প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, বই উৎসবের আনন্দ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার জন্য নতুন শপথ নিতে হবে আজ। তোমাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আইনশৃংখলা কমিটির সভা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে উপ-নির্বাচনে ধানেরশীষের প্রার্থীর বিজয়

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

বীরগঞ্জে ছিন্নমূল ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ

বাজারে ভালো দাম পেয়ে ঠাকুরগাঁওয়ের পাট চাষিদের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে  বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

ঐতিহ্যবাহী উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাব এর উদ্যোগে বিশিষ্ট কবি-সাংবাদিক মাহমুদ আখতারের শোক সভা

রাণীশংকৈলে সড়ক র্দূঘটনায় হাফেজ আরিফের মৃত্যু