Friday , 27 January 2023 | [bangla_date]

দুই পবিত্র মসজিদের নেতৃত্বে ৩৪ নারীকে নিয়োগ দিল সৌদি আরব

মক্কা ও মদিনার দু’টি পবিত্র মসজিদের নেতৃত্বের পদে ৩৪ জন নারীকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। এর আগেও দেশটি নারীদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এমন তথ্য দিয়েছে।

সৌদির দুই পবিত্র মসজিদের দেখভালের জন্য গঠিত কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘৩৪ জন নারীকে নিয়োগের বিষয়টি মূলত এ দু’মসজিদের দর্শনার্থীদের বিভিন্ন পরিষেবার উন্নয়নের জন্য করা হয়েছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সৌদি আরবের ওই দু’টি পবিত্র মসজিদে নারী দর্শনার্থীদের সেবা করার জন্য ওই নারীদের নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে ওই পবিত্র স্থানগুলোতে বিদ্যমান সেবার মানে গুণগত পরিবর্তন আনতে চাইছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য তারা দেশটির যোগ্য নারীদের ওই স্থানে নিয়োগ দিয়েছে।’

এর আগে ২০২১ সালের আগস্টে সৌদি আরব দুই পবিত্র মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ (জেনারেল প্রেসিডেন্সি) প্রধানের সহকারী হিসেবে দুই নারীকে নিয়োগ করেছে।

এই মাসের শুরুতে দেশটি ‘হারামাইন এক্সপ্রেস ট্রেন লিডারস প্রোগ্রাম’-এ ৩২ জন নারীকে ড্রাইভার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

তেল সমৃদ্ধ এ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো, নারীদের গাড়ি চালানো এবং সামরিক চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া। সূত্র : মিডল ইস্ট মনিটর

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৫-৬ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশের জয়লাভ

৬ নং পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

পাকা রাস্তায় ধান শুকানোর মহোৎসব; অভিযানে ইউএনও

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনাজপুর সদরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুর সদরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত ভবন উদ্বোধন

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি