Monday , 30 January 2023 | [bangla_date]

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে এবং সমাজসেবক মোঃ আল মনসুরের সহযোগিতায় বালুবাড়ী পশু হাসপাতাল মোড়স্থ নওরোজ কার্যালয় মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার রাতে।
দৈনিক নওরোজ পত্রিকার দিনাজপুর বুরে‌্য প্রধান ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেসের প্রকাশক ও সম্পাদক বাবু আহম্মেদ বাব্বা’র সভাপতিত্বে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ধানসিড়ি ক্লিনিক এন্ড ডায়গনিষ্টিক সেন্টারে স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ এশাদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের উপদেষ্টা ফরহাদ আহম্মেদ, সমাজসেবক ও সাংবাদিক হাবিবুল হক তুষার, দৈনিক নওরোজ পত্রিকার ঢাকা প্রধান কার্যালয়ের ডেকস ইনচার্জ মোঃ আনিসুর রহমান রুবেল ও ব্যবসায়ী মোঃ রোকন। এসময় আরোও উপস্থিত ছিলেন উক্ত পত্রিকার সাংবাদিক সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক আব্দুল রাজ্জাক রাজা। বিশিষ্ট সমাজসেবক মোঃ আল মনসুরের শীত নিবারণের উপহার হিসেবে মিফতাহুল উলুম কাওমী মাদ্রাসা ও সুইহারী এতিমখানার ১৪জন এতিম বাচ্চাদের ও এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ঐক্যমত বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কা-রাদ-ন্ড

হরিপুরে করোনায় পিতা-পুত্রে মৃত্যু,এলাকায় শোকের ছায়া

​স্কুলে পাঠদানের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা

জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য মরহুম খোকা’র স্মরনে দোয়া মাহফিল

হরিপুর থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী