Friday , 13 January 2023 | [bangla_date]

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে প্রাণ গেল শফিকুল ইসলাম নামে এক ভ্যানচালকের।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিতে নবাবগঞ্জ উপজেলার খলিশাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শফিকুল ইসলাম(৪৮) নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নবাবগঞ্জ সদর থেকে হরিপুর যাওয়ার সড়ক দিয়ে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন শফিকুল ইসলাম। সে ওই সড়কের খলিশাগাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোকে পাশ দেয়ার সময় ভ্যানটি সড়কের পাশে ছোট্ট গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের গাছে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট করেছি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কর্মী সম্মেলন বাস্তবায়নে জামায়াতের নেতৃবৃন্দের বড়মাঠ পরিদর্শন

বীরগঞ্জে আর্তমানবতার সেবায় উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ১৩শত দরিদ্র পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

জাতীয় পাট দিবস উদ্যাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে জাতীয় শিশু প্রতিযোগিতা উদ্বোধন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন

ফুলবাড়ীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত