Friday , 20 January 2023 | [bangla_date]

পঞ্চগড়ের পুনাকের আয়োজনে শীতবস্ত্র বিতরণ রংপুর রেঞ্জের ডিআইজির

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রীল সেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক পঞ্চগড় জেলা শাখার সভানেত্রী মনিরা ইয়াসমিন আঁখির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ ও পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, সেকেন্ড অফিসার কাইয়ুম আলীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গরু“র হাট বন্ধে কোরবানির গরু“ নিয়ে চরম বিপাকে খামারিরা

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

হরিপুরে দুই বিধবা মহিলাকে নিজ অর্থায়নের গৃহ নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান-জিয়াউল হাসান মুকুল

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে রিক

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১৯৯৯ ব্যাচের আর্থিক প্রদান

কোরবানীর হাট কাঁপাতে আসছে “দিনাজপুরের রাজা’’ ও ‘যুবরাজ’