Friday , 27 January 2023 | [bangla_date]

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবার সহকারী পরিচালক মাছুম আলী, পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দীপক কুমার রায়সহ পদস্থ কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে ৩০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুকে একটি করে হুইল চেয়ার এবং একটি করে কম্বল প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহের সমাপনি

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে খানসামায় শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে চলছে কঠোর লকডাউন

বীরগঞ্জের নিজপাড়ায় জমি নিয়ে বিবাদে দুই মহিলা আহত 

দিনাজপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ