Friday , 13 January 2023 | [bangla_date]

পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

পার্বতীপুর প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে ইউসুফ ইমরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইউসুফ ইমরান (৫) পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামের জনাব আলীর ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। অপরদিকে, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মধ্যে তাৎক্ষণিক শীতবস্ত্র হিসেবে কম্বল ও শিশু খাদ্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
স্থানীয়রা জানান, শিশু ইউসুফ ইমরান ঘরে ঘুমাচ্ছিল। তার পরিবারের লোকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বাড়িতে আগুন দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশু ইউসুফ ইমরানকে ঘর থেকে বের করে নিয়ে এলেও ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় শিশু ইমরান ইউসুফ। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। এরইমধ্যে নগদ অর্থসহ ওই বাড়ির আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আগুনের সূত্রপাত নির্ণয়ের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

চিরিরবন্দরে চেক ডিসওনার মামলায় মাদ্রাসার সুপার গ্রেফতার

পঞ্চগড়ে ‘ফকির গ্রুপ’র শীতবস্ত্র বিতরণ

হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে “উল্টো রথযাত্রা” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মুখর সর্বত্র

পীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

পঞ্চগড় চেম্বারের নতুন সভাপতি হান্নান শেখ

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

পীরগঞ্জে ধুলা -বালিতে নষ্ট হচ্ছে পাঠাগারের মূল্যবান বই