Sunday , 15 January 2023 | [bangla_date]

পার্বতীপুরে জমি বিরোধে প্রাণ গেল যুবকের, আহত-৩

পার্বতীপুরে জমি বিরোধে  প্রাণ গেল যুবকের, আহত-৩

জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দিনাজপুরের পার্বতীপুরে শাহজাহান আলী নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার সকালে পার্বতীপুর পৌরসভার নামাপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়।
নিহত শাহজাহান আলী(৩২) পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন শাহজাহানের ভাই শাহ আলম (৩৫), চাচাতো ভাই রবিউল ইসলাম (৩০) ও মেহেরাব আলী (৩৫)।
এদিকে হামলার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত কিবরিয়া ও তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুর পৌরসভার নামাপাড়ায় ৪ শতক জমিকে কেন্দ্র করে গোলাম কিবরিয়ার সঙ্গে শাহজাহানের পরিবারের বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে শাহজাহান ও তাঁর পরিবারের লোকজন তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শাহজাহান গুরুতর আহত হন। পরে শাহজাহানকে বাঁচাতে গেলে তাঁর ভাই শাহ আলম, রবিউল ইসলাম ও মেহেরাব আলী হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শাহজাহানের মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিলের পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার-২

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা এমপি মনোরঞ্জন শীল গোপাল

জাহাজ ডুবে ১৬ হাজার ভেড়ার প্রাণহানি

স্থাপনা রক্ষায় মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ প্রশাসনের, পেটের তাগিদেই নদীতে শ্রমিকরা

রেল সংস্কারের অভাবে  মধ্যপাড়ার পাথর পরিবহন বন্ধ

রেল সংস্কারের অভাবে মধ্যপাড়ার পাথর পরিবহন বন্ধ

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

আটোয়ারীতে লক্ষীপুর মাদরাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা, নবাগতদের বরণ

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা